দুলে চরাচর হিন্দোল-দোলে।
বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে।।
গগনে রবি-শশী গ্রহ-তারা দুলে,তড়িত-দোলনাতে মেঘ ঝুলন ঝুলে।
বরিষা শত-নারী,
দুলিছে মরি মরি,
দুলে বাদল-পরী
কেতকী-বেণী খোলে।।নদী-মেখলা দোলে, দোলে নটিনী ধরা,
দুলে আলোক নভ-চন্দ্রতাপ ভরা।
করিয়া জড়াজড়ি দোলে দিবস-নিশা,
দোলে বিরহ-বারি, দোলে মিলন-তৃষা।
উমারে লয়ে বুকে
শিব দুলিছে সুখে,
দোলে অপরূপ
রূপ-লহর তোলে।।
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 70
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল
- Sub Title: হয়নি যাবার বেলা
তব গানের ভাষায় সুরে
- Sub Title: বুঝেছি বুঝেছি বুঝেছি
ঝুম্কোলতার জোনাকি
- Sub Title: মাঝে মাঝে বৃষ্টি
আজি মিলন-বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা
- Sub Title: হেরো মধুমাধবী নিশা
ভুলে যেও, ভুলে যেও
- Sub Title: সেদিন যদি পড়ে আমায় মনে
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
- Sub Title: গাহে আজি উদ্ধত গান
এত জল ও কাজল চোখে
- Sub Title: পাষানী আনলে বলো কে
তোমারে কি দিয়া পূজি ভগবান
- Sub Title: আমার বলে কিছু নাহি হরি
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
- Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
গান ভুলে যাই মুখ পানে চাই
- Sub Title: তব নয়ন পানে চাহি কন্ঠের সুর কাঁপে থরথর হে
মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ
- Sub Title: আমারি মত কাঁদে দিশাহারা
বাংলা
English 