জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা।
স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা।।
তোমার স্নেহ যায় বয়ে মা শত ধারায় নদীর স্রোতে,ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হতে,
স্নিগ্ধছায়া মাটির বুকে তোমার শীতল-পাটি পাতা।।স্বর্গের ঐশ্বর্য লুটায় তোমার ধূলি-মাখা পথে,
তোমার ঘরে নাই যাহা মা, নাইকো তাহা ভূ-ভারতে।
ঊর্ধ্বে আকাশ নিম্নে সাগর গাহে তোমার বিজয়-গাথা।।আদি জগদ্ধাত্রী তুমি জগতেরে প্রথম প্রাতে
শিক্ষা দিলে দীক্ষা দিলে করলে মানুষ আপন হাতে।
তোমার কোলের লোভে মাগো রূপ ধরে আসেন বিধাতা।।ছেলের মুখের অন্ন কেড়ে খাওয়ালি মা যাদের ডেকে,
তারাই দিল তোর ললাটে চির-দাসীর তিলক এঁকে,
দেখে শুনে হয় মা মনে নেইকো বিচার, নেই বিধাতা।।
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
- Sub Title: স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
- Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে
আমি সন্ধ্যাদীপের শিখা
- Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
- Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে
এই মহামায়া যুগল মালা
- Sub Title: লীলা ব্ৰজপুরে
তোমরা আর আমায় কালার কথা বলো না
- Sub Title: ঠেকে শিখলাম গো, কালো রূপ আর হেরবো না
বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ
- Sub Title: বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
- Sub Title: কে হল তাহার সঙ্গী,কাহারে সুধাই
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
- Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
কার মঞ্জীর রিনিঝিনি বাজে-চিনি চিনি
- Sub Title: প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী-
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
কার বাড়ীতে কর গো বসত
- Sub Title: এ বাড়ী তো তোমার নয়
বাংলা
English 
Comments