“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
আজকে দেখি হিংসা-মদের মত্ত বারণ-রণে
  • Sub Title: জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে

আজকে দেখি হিংসা-মদের মত্ত-বারণ-রণে
জাগ্ছে শুধু মৃণাল-কাঁটা আমার কমল-বনে।।
উঠল কখন ভীম কোলাহল,

আমার বুকের রক্ত-কমল
কে ছিঁড়িল- বাঁধ-ভরা জল শুধায় ক্ষণে ক্ষণে।
ঢেউ-এর দোলায় মরাল-তরী নাচবে না আনমনে।।

কাঁটাও আমার যায় না কেন, কমল গেল যদি!
সিনান-বধূর শাপ শুধু আজ কুড়াই নিরবধি।

আসবে কি আর পথিক-বালা?
পরবে আমার মৃণাল-মালা?
আমার জলজ-কাঁটার জ্বালা
জ্বলবে মোরই মনে?
ফুল না পেয়েও কমল-কাঁটা বাঁধবে কে কঙ্কণে?

কলিকাতা
আশ্বিন ১৩৩১

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফিরিয়া এসো এসো হে ফিরে
ফিরিয়া এসো এসো হে ফিরে

ফিরিয়া এসো এসো হে ফিরে

  • Sub Title: বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

  • Sub Title: চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন