“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন্ সে-সুদূর অশোক-কাননে
কোন্ সে-সুদূর অশোক-কাননে
  • Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা॥

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা।
আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা॥
বিরহে তোমার অরণ্যচারী

কাঁদিব রঘুবীর বল্কলধারী
ঝরা চামেলির অশ্রু ঝরায়ে ঝুরিছে বন-দুহিতা॥
সীতা— সীতা— ॥

তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া
কত আদি কবি কত রামায়ন রচিবে কে জানে প্রিয়া!

বেদনার সুর-সাগর তীরে
দয়িতা আমার এসো এসো ফিরে
আবার আঁধার হৃদি-অযোধ্যা হইবে দীপান্বিতা
সীতা— সীতা— ॥

নাটকঃ ‘বন্দিনী বিরহিনী সীতা’

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
তুমি সারাজীবন দুঃখ দিলে
তুমি সারাজীবন দুঃখ দিলে

তুমি সারাজীবন দুঃখ দিলে

  • Sub Title: যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পূরাবে না॥
আমি চিরতরে দূরে চলে যাব
আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব

  • Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে
কুলের আচার নাচার হয়ে আছিস কেন
কুলের আচার নাচার হয়ে আছিস কেন

কুলের আচার নাচার হয়ে আছিস কেন

  • Sub Title: কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন