“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমারে কি দিয়া পূজি ভগবান
তোমারে কি দিয়া পূজি ভগবান
  • Sub Title: আমার বলে কিছু নাহি হরি

তোমারে কী দিয়া পূজি ভগবান।
আমার বলে কিছু নাহি হরি
সকলি তোমারি যে দান।।

মন্দিরে তুমি, মুরতিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবান পূজা
করিতে- তুমি যদি ভাব অপমান।।

কেমন তব রূপ দেখিনি হরি,
আপন মন দিয়ে তোমারে গড়ি,
হাস না কাঁদ তুমি সে রূপ হেরি
বুঝিতে পারি না- তাই কাঁদে প্রাণ।।

কোটি রবি শশী আরতি করে যার
মৃৎ-প্রদীপ জ্বালি আমি দেউলে তার,
বন-ডালায় পূজা-কুসুম-সম্ভার
যোগী মুনি করে যুগ যুগ ধ্যান।
কোথায় শ্রীমুখ তব কোথায় শ্রীচরণ,
চন্দন দিব কোন্‌খান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

গিন্নির চেয়ে শালী ভালো
গিন্নির চেয়ে শালী ভালো

গিন্নির চেয়ে শালী ভালো

  • Sub Title: আর ডাইনের চেয়ে ডুগি ভালো অর্থাৎ কিনা বামা॥
আমার মা ত্বং হি তারা
আমার মা ত্বং হি তারা

আমার মা ত্বং হি তারা

  • Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন