“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি
খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি
  • Sub Title: আয় খেয়ালি খুশ-নসিব

খুশি লয়ে খুশরোজের
আয় খেয়ালি খুশ-নসিব।
জ্বাল দেয়ালি শবেরাতের,

জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।।

আন্ নয়া দ্বীনি ফরমান
দরাজ দিলের দৃপ্ত গান,
প্রাণ পেয়ে আজ গোরস্থান
তোর ডাকে জাগুক নকিব।।

আন্ মহিমা হজরতের
শক্তি আন্ শেরে খোদার,
কুরবানি আন্ কারবালার
আন্ রহম মা ফাতেমার।
আন্ উমরের শৌর্য বল,
সিদ্দিকের আন্ সাচ্চা মন,
হাসান হোসেনের সে ত্যাগ,
শহীদানের মৃত্যু-পণ।
খোদার হবিব শেষ নবি,
তুই হবি নবির হবিব।।

খোৎবা পড়বি মসজিদে
তুই খতীব নূতন ভাষায়,
শুষ্ক মালঞ্চের বুকে
ফুল ফুটাবি ভোর হাওয়ায়,
এসমে-আজম এনে মৃত
মুসলিমে তুই কর সজীব।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

অতি আদরের বউ
অতি আদরের বউ

অতি আদরের বউ

  • Sub Title: মশায় খাইল রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন