সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়।
ও কি মধু যাচে, কেন আসে না কাছেঅকরুণ পিয়াসে কেন মুখ-পানে চায়।।
সাকি! বুলবুলি কেন কাঁদে গুল-বাগিচায়।
ও কি মধু যাচে, কেন আসে না কাছে
অকরুণ পিয়াসে কেন মুখ-পানে চায়।।ওর করুণ বিলাপ শুনি’ লতার গোলাপ আমি
ঝুরিয়া মরি।
আমি কাঁটা-লতায় বাধা কূলবধূ, হায়
যাই কেমন করি!
ও যে-শিরাজি মাগে, দিতে ভয় লাগে,
তাহ। সঞ্চিত থাক্ অন্তর-পেয়ালায়।।
কত চামেলি হেনা ওর আছে চেনা,
আমি কণ্টক-বিজড়িত গোলাপ-কলি,
মোর ডাক-নাম ধরে কেন ডাকে ঘুম-ঘোরে
ভিখারির বেশে চাহে প্রেমাঞ্জলি।
ও কি বুঝিতে পারে না মোর মৌন ভাষা,
রক্তিম হৃদয়ের ভালোবাসা,
ঝরার আগে সাকি ওরে আমি পাব না কি
শুধু ক্ষণিকের তরে তৃষিত হিয়ায়।।
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Sub Title: সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
- Sub Title: ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
- Sub Title: কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে
পিরিত করি হিয়ার মাঝে গো
- Sub Title: শুনিছ কি গো প্ৰাণ সজনী ধু
বাজায়ে কাচের চুড়ি
- Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
নমো, নমো, নমো
- Sub Title: নমো নমো নমো
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
- Sub Title: শুধালে খলিফা সবে রসুল বলেছে
যে ভাবো গোপী ভাবনা
- Sub Title: সামান্য জ্ঞানের কাজ নয় সে-ভাব জানা
সজনী, আমি ভাবের মরা মইলাম না
- Sub Title: স’জ পিরিতি হইল না
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
- Sub Title: তরকারি খাওয়া যায় না না দিলে লবণ
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
কে বানালো এমন রংমহল খানা
- Sub Title: হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
বাঁকা রূপে নয়নে হেরিয়াছে
- Sub Title: শুধু দেহ থইয়া
বাংলা
English 
Comments