“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
  • Sub Title: আমার এ রূপ- সে যে তোমার ভালোবাসার ছবি

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
আমার এ রূপ- সে যে তোমার ভালোবাসার ছবি।।
আপন জেনে হাত বাড়ালো

আকাশ বাতাস প্রভাত-আলো,
বিদায় বেলায় সন্ধ্যা-তারা পূবের অরুণ রবি,-
তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবি।।

আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,
আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আসায়
তুমিই আমার মাঝে আসি’
অসিতে মোর বাজাও বাঁশি,
আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের ছবি।
আমার বাণী, জয়মাল্য, রাণী! তোমার সবি।।

তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি
আমার এ রূপ,- সে যে তোমার ভালোবাসার ছবি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এস দুনু ভাইরে গৌর ও নিতাই
এস দুনু ভাইরে গৌর ও নিতাই

এস দুনু ভাইরে গৌর ও নিতাই

  • Sub Title: সত্যতে ছিলেন হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

  • Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন
মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ
মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

  • Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
উপায় কি করি গো বল মনোচোরা
উপায় কি করি গো বল মনোচোরা

উপায় কি করি গো বল মনোচোরা

  • Sub Title: শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন