ওরে মাঝি ভাই!
ওরে সাম্পানওয়ালা ভাই!
তুই কি দুখ পাইয়া কূল হারাইলি অকূল দরিয়ায়।।তোর ঘরের রশি ছিঁইরা রে গেল ঘাটের কড়ি নাই,
তুই মাঝ দরিয়ায় ভাইসা চলিস সাম্পান ভাসাই।
ও ভাই দরিয়ায় আয়ে জোয়ার ভাটিরে
তোর ঐ চক্ষের পানি চাই।।তোর চোখের জল ভাই ছাপাইতে চাস নদীর জলে আইসা,
শেষে নদীই আইল চক্ষে রে তোর তুই চলিলি ভাইসা,
ও তুই কলস দেইখা নামলি জলে রে
এখন ডুইবা দেখিস কলস নাই।।তুই কূলে যাহার কূল না পেলি তারে অগাধ জলে
কেন খুঁইজা মরিস ওরে পাগল সাম্পান বাওয়ার ছলে,
ও ভাই দুই ধারে এর চোরাবালু রে
তোর হেথায় মনের মানুষ নাই।।২
কি হইব লাল বাওটা তুইল্যা সাম্পানর উপর।
তোর বাওটায় যত লাগব হাওয়া রে
ও ভাই ঘর হইব তোর তই পর।।তোর কি দুঃখ ভাই ছাপাইতে চাস বাওটারে রাঙ্গাইয়া,
এবার পরান ভইরা কাঁইদ্যা নে ভাই অগাধ জলে আইয়া,
ও ভাই তোর কাঁদনে উইঠা আসুক রে
ঐ নদীর থনে বালুর চর।।তুই কিসের আশায় দিবিরে ভাই কূলের পানে পাড়ি;
তোর দীয়া সেথা না জ্বলে ভাই আঁধার দে ঘরবাড়ি;
তুই জীবন কুলে পেলিনা তায় রে
এবার মরণ জলে তালাস কর।।৩
তোমায় কূলে তুইলা বন্ধু আমি নামছি জলে।
আমি কাঁটা হইয়া রই নাই বন্ধু তোমার পথের তলে।।
আমি তোমায় ফুল দিয়াছি কন্যা তোমার বন্ধুর লাগি’
যদি আমার শ্বাসে শুকায় সে ফুল তাই হইলাম বিবাগী।
আমি বুকের তলায় রাখছি তোমায় গো
পইর্যা শুকাইয়াছিনা গলে।।যে দেশ তোমার ঘর রে বন্ধু সে দেশ থনে আইসা
আমার দুখের সাম্পান ছাইরা দিছি চলতেছে সে ভাইসা,
এখন যে দেশে নাই তুমি বন্ধু গো
আমি সেই দেশে যাই চলে।
আমি সেই দেশে যাই চলে।।চট্টগ্রাম
জানুয়ারি ১৯২৯বাওটা: পান।
দীয়া: প্রদীপ।
সাম্পানের গান
- Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
- Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা
যে সুখে রাখিয়াছ প্ৰাণনাথে গো
- Sub Title: সে দুঃখ আর বলব কি? ধু
হায় কি আজব কল বটে
- Sub Title: কি ইসারায় টিপে দেয়
আজ আমায় কৌপিন দে গো ভারতী গোঁসাই
- Sub Title: কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে
- Sub Title: রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে চি
যার কূল নিলে কূল পাইতে পারি আমি
- Sub Title: গেলাম কৈ ধু
মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল
- Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
- Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে
- Sub Title: দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া
- Sub Title: নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে
আজি মম জীবনে নামিছে ধীরে
- Sub Title: ঘন রজনী নীরবে নিবিড়গম্ভীরে
বাংলা
English 
Comments