“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওহে রাখাল-রাজ
ওহে রাখাল-রাজ
  • Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!

ওহে রাখাল-রাজ!
কি সাজে সাজালে আমায় আজ!
আমার ঘরের ভূষণ কেড়ে নিয়ে

দিলে চির-পথিক সাজ।।

তোমার পায়ের নূপুর আমায় দিয়ে
ঘুরাও পথে-ঘাটে নিয়ে,
বেড়াই বাউল একতারা বাজিয়ে হে,
তোমার ভূবন-নাটে নেচে বেড়াই
ভুলে শরম-ভরম-লাজ।।

তোমার নিত্য খেলার নৃত্য-সাথী
আনন্দেরি গোঠে হে,
জীবন-মরণ আমার সহজ
চরণতলে লোটে হে।

আমার হাতে দিলে সর্বনাশী-
ঘর-ভুলানো তোমার বাঁশি,-
কাজ ভুলাতে যখন-তখন আসি হে,
আমার আপন ভবন কেড়ে- দিলে
ছেড়ে বিশ্বভুবন-মাঝ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর তো সময় নাই গো সখী
আর তো সময় নাই গো সখী

আর তো সময় নাই গো সখী

  • Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
কার যেন এই মনের বেদন
কার যেন এই মনের বেদন

কার যেন এই মনের বেদন

  • Sub Title: ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়
সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন