নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে।।
লতায় পাতায় সুনীল রাগেসে-সুর সোহাগ-পুলক লাগে,
সে সুর ঘুমায় দিগঙ্গনার শয়ন-লীনা রে।
আমি কাঁদি, এ সুর আমার চির-চেনা রো৷ফাগুন মাঠে শিস্ দিয়ে যায় উদাসী তার সুর,
শিউরে ওঠে আমের মুকুল ব্যথায় ভারাতুর।
সে সুর কাঁপে উতল হাওয়ায়,
কিশলয়ের কচি চাওয়ায়,
সে চায় ইশারায় অস্তাচলের প্রাসাদ-মিনারে।
আমি কাঁদি, এই তো আমার চির-চেনা রে।।
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 65
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হে মদিনার বুলবুলি গো
- Sub Title: গাইলে তুমি কোন গজল
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
ঝলমল জরিন বেণী
- Sub Title: দুলায়ে প্রিয়া কি এলে
দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া
- Sub Title: রজনি আঁধার ঘোর মেঘ আসে ছাইয়া
পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
নয়নভরা জল গো তোমার
- Sub Title: ফুল নেবো না অশ্রু নেবো ভেবে হই আকুল
তুই কে ছিলি তাই বল
- Sub Title: কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
যেন ফিরে না যায় এসে আজ
- Sub Title: বঁধুয়া ফিরে না যায়
উত্তরীয় লুটায় আমার ধানের ক্ষেতে
- Sub Title: ধানের ক্ষেতে হিমেল্ হাওয়ায়
মুখে কেন নাহি বল আঁখিতে যে কথা কহো
- Sub Title: অন্তরে যদি চাহো মোরে
জাগো, জাগো, খোলো গো আঁখি
- Sub Title: নিকুঞ্জ-ভবনে তব জাগিল পাখী
আসিবে তুমি, জানি প্রিয়
- Sub Title: আনন্দে বনে বসন্ত এলো-
বাংলা
English 