আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব।
বোঝালে বোঝে না, এক ভাই কানা আর এক ভাই অন্ধ।।
হাবু বলে, ‘আবু, বিশ্রী দেখায় শিগ্গির চাঁছো দাড়ি!’আবু বলে, ‘দাদা, পেঁয়াজের ঝাড় ঐ টিকি কাটো তাড়াতাড়ি!’
টিকি ও দাড়িতে চুলোচুলি বাধে ট্রাম বাস হয় বন্ধ।।হাবু বলে, ‘আবু, তোর কী তাহাতে, বাঁচুক মরুক তুর্কি?
বেঁচে থাক তুই আর বেঁচে থাক তোর দরগার মুরগি!’
আবু বলে, ‘দাদা, মুরগি বাঁচাতে ছুটি যে সমরকন্দ’।।হাবু বলে, ‘আবু, কাছা দে শিগগির!’ আবু বলে, ‘ছাড় গামছা!’
হাবু আনে ছুটে খুন্তি, আবু উঁচাইয়া ধরে চামচা।
হাবু সে দেখায় যুযুৎসু প্যাঁচ, আবু মোহরমি ছন্দ।।হাবু বলে, ‘আবু, পাঁঠার আমার মেরেছিস তুই জাত,
খোদার খাসি যে করেছিস তারে, দেবো অভিসম্পাত?’
আবু বলে, ‘দাদা, মারিনি তো জাত, মেরেছি বোঁটকা গন্ধ’।।আবু আসে তেড়ে লুঙি তুলে, হাবু বাগাইয়া ধরে কোঁচা,
আবু বের করে ছোরাছুরি, হাবু দেখায় বাঁশের খোঁচা।
হাবু বলে, ‘দেব ভুঁড়ি চাপা,’ আবু দেখায় অর্ধচন্দ্র।।টিকি আর দাড়ি ছেড়ে আড়াআড়ি সহসা হইল দোস্ত,
আবু খায় কিনে গোস্ত কাবাব, হাবু খায় বড়ি পোস্ত,
আবু যায় চলে কাঁকিনাড়া, হাবু চলে যায় গোয়ালন্দ।।
আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
- Sub Title: বোঝালে বোঝে না এক ভাই কানা আর এক ভাই অন্ধ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও বিশাখা গো আমার মত জনম দুক্ষী
- Sub Title: আমার মত জনম দুক্ষী নাহি গো সংসারে
খোদে খোদার প্রেমিক যে জনা
- Sub Title: মুর্শিদের রূপ হৃদয় রেখে কর ভজন সাধনা
কৃপা করে চৈতন্য নিতাই
- Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে
- Sub Title: মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
পড়ে ভূত আর হোসনে মনরায়
- Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
- Sub Title: স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
- Sub Title: মুক্ত করে দাও গো দয়াল
মনের মানুষ নাইরে দেশে
- Sub Title: সেইদেশে কেমনে থাকি
ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
- Sub Title: রূপ নেহরি প্রাণসজনী মন করিল চঞ্চল
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
মুখে পড় রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ - ধিয়ান
- Sub Title: আইল ভেজিলেন রাসুলুল্লাহ
বাংলা
English 
Comments