“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
থাক সুন্দর ভুল আমার ছলনা-মধুর তব মন
  • Sub Title: ছলনা-মধুর তব মন

থাক সুন্দর ভুল আমার
ছলনা-মধুর তব মন।
ভুল করে তুমি ‘ভালোবাসি’ বলে

দিও গো ভুলের হরষণ।।

মরীচিকা থাক, না থাকুক জল
ভোলাবে তৃষ্ণা সেই মায়া-ছল,
তাহারি আশায় আজও বাঁচি হায়,
মরুভুমে ধাই অনুখন।।

রাঙা রামধনু বৃষ্টির শেষে
জানি জানি প্রিয়, সত্য নহে সে,
নিমেষে উঠিয়া সে মেশে
তবু রেঙে ওঠে এ গগন।।

প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায়
জাগিয়া যেমন পাখি গান গায়
তেমনই পরান গেয়ে যাক গান
হোক সে অকাল-জাগরণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

  • Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
তারে দেহে গো আনি
তারে দেহে গো আনি

তারে দেহে গো আনি

  • Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন