তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
বাজায়ে বাঁশের বাঁশরি
এল রাজ-সভা ছাড়ি ছুটি গুণিজনতোমার সে সুরে পাশরি।।
তোমার চলার শ্যাম বনপথ
কদম-কেশর-কীর্ণ,
তুমি কেয়ার বনের খেয়া-ঘাটে হলে
গোপনে কি অবতীর্ণ?
তুমি অপরাজিতার সুনীল মাধুরী
দুচোখে আনিলে করিয়া কি চুরি?
তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ
পান করাল কে কিশোরী?জনপুরী যবে কল-কোলাহলে
মগ্নোৎসব রাজসভাতলে,
তুমি একাকী বসিয়া দূর নদী-তটে
ছায়া-বটে বাঁশি বাজালে,
তুমি বসি নিরজনে ভাঁট ফুল দিয়া
বালিকা বাণীরে সাজালে।।যবে রুদ্র আসিল ডম্বরু-করে
ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে,
তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি
এলে সে প্রলয়-নাটে গো,
তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার
জীবন- গোধূলি পাটে গো।।হে চির-কিশোর, হে চির-তরুণ,
চির-শিশু চির-কোমল করুণ!
দাও অমিয়া আরও অমিয়া,
দাও উদয়-উষারে লজ্জা গো তুমি
গোধূলির রঙে রঙিয়া!
প্রখর রবি-প্রদীপ্ত গগনে
তুমি রাঙা মেঘ খেল আন্মনে,
উৎসব-শেষে দেউলাঙ্গনে
নিরালা বাজাও বাঁশরি,
আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর
শুনিব সকল পাশরি।।
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
- Sub Title: বাজায়ে বাঁশের বাঁশরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
- Sub Title: রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
সে যারে বোঝায় সেই বোঝে
- Sub Title: সেই বোঝে
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
বঁধুয়া, হিয়াপর আওরে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
- Sub Title: করো রে মন সাধনা
মন দুঃখে বাঁচি না সদাই
- Sub Title: সাড়ে তিন কাঠা জমির প্রমাণ তাই
হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
- Sub Title: কি অপরূপ কারখানা
ভজরে আনন্দের গৌরাঙ্গ
- Sub Title: যদি ত্বরিতে বাসনা থাকে
ভালা মানুষ পাগল হইলাম
- Sub Title: বউ ঘরে আইন্যা
রক্ষা করো হে
- Sub Title: আমার কর্ম হইতে আমায় বক্ষা করো হে
শ্যামের সাথে চল সখি খেলি সবে হোরি
- Sub Title: চল সখি খেলি সবে হোরি
বাংলা
English 
Comments