“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভবের এই পাশা খেলায়
ভবের এই পাশা খেলায়
  • Sub Title: খেলতে এলি হায় আনাড়ি

ভবের এই পাশা খেলায়
খেলতে এলি, হায় আনাড়ি।
হাতে তোর দান পড়ে না

হাত খোলে না তাড়াতাড়ি।।

তুই আর তোর সাথী ভাই
কাঁচা খেলোয়াড় দুজনাই,
মায়া-রিপুর সাথে তাই
নিত্য হেরে ফিরিস বাড়ি।।

তোরি সে চালের দোষে
যায় কেঁচে তোর পাকা ঘুঁটি,
ফিরিতে হয় অমনি
যেমনি যাস ঘরে উঠি!
ও হাতে হর্দম চক ছয়-তিন-নয় পড়ছে আড়ি।।

সংসার-ছক পেতে হায়,
বসে রোস মোহের নেশায়,
হেরে যে সব খোয়ালি
যাসনে তবু খেলা ছাড়ি।।

প্রাণ মন দুই ঘুঁটিতে যুগ বেঁধে তুই যা এগিয়ে,
দেহ তোর একলা ঘুঁটি রাখ্‌, আড়িতে মার বাঁচিয়ে।
আড়িতে মার খেলে তুই স্বর্গে যাবি জিতবি হারি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ইচ্ছে! ইচ্ছে
ইচ্ছে! ইচ্ছে

ইচ্ছে! ইচ্ছে

  • Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
মদনমোহন রূপে
মদনমোহন রূপে

মদনমোহন রূপে

  • Sub Title: আমার মন করেছে চুরি গো
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও

দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও

  • Sub Title: আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও- সখী চাও
ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন