“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দোলে বন-তমালের ঝুলনাতে
দোলে বন-তমালের ঝুলনাতে
  • Sub Title: চাহে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর

দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
চাহে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
যেন চন্দ্র ও চকোর প্রেম-আবেশে বিভোর॥

মেঘ-মৃদঙ্ বাজে সেই ঝুলনের ছন্দে
রিম্ ঝিম্ বারিধারা ঝরে আনন্দে
হেরিতে যুগল শ্রীমুখ চন্দে
গগনে ঘেরিয়া এলো ঘন-ঘটা ঘোর॥

নীরদ নব ঘন চাতকিনী প্রায়
ব্রজ-গোপিনী শ্যামরূপে তৃষ্ণা মিটায়,
গাহে বন্দনা-গান দেব-দেবী অলকায়
ঝরে বৃষ্টিতে সৃষ্টির প্রেম অশ্রু-লোর॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি

প্রজাপতি প্রজাপতি

  • Sub Title: কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন