অমর কানন মোদের অমর-কানন
বন কে বলে রে ভাই, আমাদের তপোবন
আমাদের তপোবন।।এর দক্ষিণে ‘শালী’ নদী কুলকুলু বয়,
তার কূলে কূলে শাল-বীথি ফুলে ফুল-ময়,
হেথা ভেসে আসে জলে-ভেজা দখিনা মলয়,
হেথা মহুয়ার মউ খেয়ে মন উচাটন।।দূর প্রান্তর-ঘেরা আমাদের বাস,
দুধ-হাসি হাসে হেথা কচি দুব্-ঘাস,
উপরে মায়ের মতো চাহিয়া আকাশ,
বেণু-বাজা মাঠে হেথা চরে ধেনুগণ।।মোরা নিজ হাতে মাটি কাটি, নিজে ধরি হাল,
সদা খুশি-ভরা বুক হেথা হাসি-ভরা গাল,
মোরা বাতাস করি গো ভেঙে হরিতকী-ডাল,
হেথা শাখায় শাখায় শাখী, গানের মাতন।।প্রহরী মোদের ভাই ‘পুরবী’ পাহাড়,
‘শুশুনিয়া’ আগুলিয়া পশ্চিম দ্বার,
ওড়ে উত্তরে উত্তরী কানন বিথার,
দূরে ক্ষণে ক্ষণে হাতছানি দেয় তালি-বন।।হেথা ক্ষেত-ভরা ধান নিয়ে আসে অঘ্রান,
হেথা প্রাণে ফোটে ফুল, হেথা ফুলে ফোটে প্রাণ,
ওরে রাখাল সাজিয়া হেথা আসে ভগবান্,
মোরা নারায়ণ-সাথে খেলা খেলি অনুখন।।মোরা বটের ছায়ায় বসি করি গীতা পাঠ,
আমাদের পাঠশালা চাষী-ভরা মাঠ,
গাঁয়ে গাঁয়ে আমাদের মায়েদের হাট,
ঘরে ঘরে ভাই বোন বন্ধু স্বজন।।[গঙ্গাজলঘাটি, বাঁকুড়া
আষাঢ় ১৩৩২]বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী জাতীয় বিদ্যালয়টি নদী, পাহড়, বন ও মাঠ-ঘেরা একটি প্রান্তরে। এর নাম ‘অমর কানন’। এই বিদ্যালয় অমর নামক একটি তরুণের তপস্যার ফল। সে আজ স্বর্গে। এই গানটি ঐ বিদ্যালয়ের ছেলেদের জন্য লিখিত।
অমর-কানন
- Sub Title: বন কে বলে রে ভাই আমাদের তপোবন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
দিল দরিয়ার মাঝে রে মন
- Sub Title: ডুবিয়া দেখলে না
তওবা করো বারেবার
- Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
সাগর কুলের নাইয়া রে
- Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
- Sub Title: ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
- Sub Title: তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া
ঐ নাম লও জীব
- Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
- Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
- Sub Title: আমার গৌর চাঁদ ত্রিজগতের চাঁদ
বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে
- Sub Title: দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
বাংলা
English 
Comments