একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে।
মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’।
সাজাব কেমন ক’রে।।কেন দিলে বনমালী এইটুকু বন-ডালি,
সাজাতে কি না সাজাতে কুসুম হইল খালি।
ছড়ায়েছে ফুলদল অভিমানে ডালি ধ’রে।।কেতকী ভাদর-বধূ ঘোমটা টানিয়া কোণে,
লুকায়েছে ফণি-ঘেরা গোপন কাঁটার বনে।
কামিনী ফুল মানা মানে না ছুঁতে পড়েছে ঝ’রে।গন্ধ-মাতাল চাঁপা দুলিছে নেশার ঝোঁকে
নিলাজি টগর-বালা চাহিয়া ডাগর চোখে,
দেখিয়া ঝরার আগে বকুল গিয়াছে ম’রে।।
একডালি ফুলে ওরে সাজাব কেমন ক’রে
- Sub Title: মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়াছে ভরে’
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
- Sub Title: স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
- Sub Title: হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়
কেবা শত্রু কেবা মিত্র
- Sub Title: বুঝে উঠা দায়
নহ মা, নহ কন্যা, নহ বধূ
- Sub Title: গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি
- Sub Title: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা
তা কি সবাই জানতে পায়
- Sub Title: রূপেতে রূপ আছে ঘেরা
হাঁচ্ছোঃ!- ভয় কী দেখাচ্ছ
- Sub Title: ধরি টিপে টুঁটি মুখে মারি মুঠি-
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
রুকু সেজদা তুলে দেখি
- Sub Title: সামনে মরার বাড়ি
ওঠো রে মলিনমুখ, চলো এইবার
- Sub Title: এসো রে তৃষিত-বুক রাখো হাহাকার
যারে ভাবলে পাপীর পাপ হরে
- Sub Title: দিবানিশি ডাক মন তারে
বাংলা
English 
Comments