“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
  • Sub Title: আরো তাজা শারাব ঢালো করো করো হৃদয় আলা

আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা।
আরো তাজা শারাব ঢালো, করো করো হৃদয় আলা।।
অকুণ্ঠিত চিতে ব’স নিরালা ভোর্-হাওয়ার সাথে,

পুরাও আশা পিয়ে সুধা নিতুই নূতন অধর-ঢালা।।

করো ত্বরা, এ আব-খোরা ভরাও নূতন শারাব দিয়ে,
নাহি গো মোর সাকির হাতে চাঁদির গেলাস, চাঁদের থালা।।

কী স্বাদ পেলে জীবন-মধু’র শারাব যদি না হয় সাথি,
স্মরণে তার আরো তাজা আনো শারাব ভর-পিয়ালা।।

আরো নূতন রঙে রেখায় গন্ধে রূপে, দিল্-পিয়ারা
আমার প্রিয়া! আমার তরে করো এ নিখিল উজালা।।

প্রিয়ার ছায়া-বীথির পথে যাবে যখন, ভোরের হাওয়া,
নূতন ক’রে শুনায়ো তায় হাফিজের এ গান নিরালা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঝোড়ো গান
ঝোড়ো গান

ঝোড়ো গান

  • Sub Title: ও দাদা শ্যাম!
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

লুকোচুরি খেলতে হরি হার মেনেছ

  • Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে
যত ফুল তত ভুল কণ্টক জাগে
যত ফুল তত ভুল কণ্টক জাগে

যত ফুল তত ভুল কণ্টক জাগে

  • Sub Title: মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন