“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই শিকল পরা ছল
এই শিকল পরা ছল
  • Sub Title: এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥

এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল।
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,

ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন–ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন–ভয়কে কর্ব মোরা জয়,
এই শিকল– বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥

তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ভয় দেখিয়েই ক’র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয় দেখানো ভূতের মোরা ক’র্বো সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ বিজয়–মন্ত্র বল–হীনের বল॥

তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়,
প’রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু–জয়ের ফল॥

ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল–ঝঞ্ঝনা,
এ যে মুক্তি–পথের অগ্রদূতের চরণ–বন্দনা!
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,
মোদের অশ্রু দিয়েই জ্ব’লবে দেশে আবার বজ্রানল॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান
চিরদিন কাহারো সমান নাহি যায়
চিরদিন কাহারো সমান নাহি যায়

চিরদিন কাহারো সমান নাহি যায়

  • Sub Title: আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়
মানুষ  লুকালো কোন শহরে
মানুষ লুকালো কোন শহরে

মানুষ লুকালো কোন শহরে

  • Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন