ভুল করে আসিয়াছি
অপরাধ যেয়ো ভুলে
দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।।ভুলে গেছি স্বপন-ঘোরে
তুমি যে ভুলেছ মোরে,
তব খুঁজি স্মৃতির রেখা
ভাঙন-ধরা মনের কূলে।।নাহি মনে- ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে,
বিশ্ব আমার শূন্য করে কবে বঁধু বিদায় নিলে।
হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে দুলে।।আমার স্মৃতির চিতা পুড়িতে সে কত বাকি
দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি।
তুমি থাকো হাসির দেশে, আমি হতাশার কূলে।।
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
- Sub Title: অপরাধ যেয়ো ভুলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এসো হৃদি-রাস-মন্দিরে এসো
- Sub Title: হে রাস-বিহারী কালা
এ কি অপরূপ যুগল-মিলন
- Sub Title: বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে॥
জানি আমার সাধনা নাই, আছে তবু সাধ
- Sub Title: তুমি আপনি এসে দেবে ধরা দূর-আকাশের চাঁদ
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
- Sub Title: জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥
এ আঁখি-জল মোছো পিয়া
- Sub Title: ভোলো ভোলো আমারে
বকুল-বনের পাখি ডাকিয়া আর ভেঙ্গো না ঘুম
- Sub Title: ডাকিয়া আর ভেঙোনা ঘুম
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- Sub Title: নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে
এসো শারদ-প্রাতের পথিক এসো
- Sub Title: এসো শিউলি-বিছানো পথে
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- Sub Title: বহে অধীর আনন্দে
কল্মা শাহাদাতে আছে খোদার জ্যোতি
- Sub Title: ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি॥
গানের সাথি আছে আমার সুরের সেতু-পারে
- Sub Title: তা’রি আশায় গানের ভেলা ভাসাই পারাবারে
বাংলা
English 