কত সে জনম কত সে লোক
পার হয়ে এলে হে প্রিয় মোর।
নিভে গেছে কত তপন চাঁদতোমারে খুঁজিয়া হে মনোচোর।।
কত গ্রহে, প্রিয়, কত তারায়
তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়!
চাহ এ নয়নে, হেরিবে তায়
সে দূর স্মৃতির স্বপন-ঘোর।।হারাই হারাই ভয় সদাই
বুকে পেয়ে বুক কাঁপে গো তাই,
বারেবারে মালা গাঁথিতে চাই
বারেবারে ছিঁড়ে মিলন-ডোর।।মিলনের ক্ষণ স্বপন প্রায়
হে প্রিয়, চকিতে মিলায়ে যায়,
শুকাল না মোর আঁখি-পাতায়
চির-অভিশাপ নয়ন-লোর।।আজও অপূর্ণ কত সে সাধ,
অভিমানী, তাহে সেধো না বাদ!
না মিটিতে সাধ, স্বপন-চাঁদ,
মিলনের নিশি কোরো না ভোর।।
কত সে জনম কত সে লোক
- Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 70
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওগো মা ফাতেমা ছুটে আয়
- Sub Title: দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
আয় মরু-পারের হাওয়া নিয়ে যা রে
- Sub Title: নিয়ে যা রে মদিনায়
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
- Sub Title: তখন আমার ঘুম ভাঙেনি
পরো পরো চৈতালি-সাঁঝে কুস্মী শাড়ি
- Sub Title: আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
- Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি
ঝরিছে অঝোরে বরষার বারি
- Sub Title: গগন সঘন ঘোর
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে
- Sub Title: উঠিছে দুলে
আবার শ্রাবণ এলো ফিরে
- Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
বাংলা
English 