“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: হযরত পীরাণে পীরের পদে পদ বান

গাউছ ধন জগতের ছোলতান।
হযরত পীরাণে পীরের পদে পদ বান।।

গাউছিয়ত কুতুবিয়ত দুইপদে সমুন্নত।
গাউছুল আজম মাইজভাণ্ডারীর অতি উচ্চস্থান।।

নবীজীর নায়েব তিনি অলিকুলের শিরোমণি।
গাউছ ধনের বেলায়ত জমিন আসমান ।।

নায়েব রছুল হয়ে মোজাদ্দেদী পদ পেয়ে।
স্থাপিয়াছেন মাইজভাণ্ডারে তরীকা প্রধান ।।

পবিত্র জীবন ভরি কর্তব্য পালন করি।
প্রভুর নৈকট্য ধামে করিলেন প্রয়াণ ।।

পাক জীবনের অবশেষে স্বর্গীয় কর্তব্য বশে।
মওলাধনকে করেছিলেন খেলাফত দান ।।

পবিত্র জীবনীর মাঝে ঘটনার প্রমাণ আছে।
সাক্ষীতে আওলাদগণ আছেন বিদ্যমান ।।

তাহাতে মওলানা বাবা ত্রিজগতের কেবলাবাবা।
নিঃসন্দেহে হয়ে গেলেন আলমের ছোলতান ।।

মানব দানবগণ ভজে বাবার শ্রীচরণ।
জাতিবর্ণ নির্বিশেষে বলে বাবাজান।।

দুই মিলি হল এক নাই কিছু পরথেক ।
যে রাখে পার্থক্য ভাব সে বড় অজ্ঞান ।।

জগত জোড়া হুকুমত যে না করে শির নত।
রাজদ্রোহী অপরাধি পাক্কা নাফরমান।।

মওলার মুনকের হলে কে তারে দরবারী বলে ।
শুনিলে তাহার কথা হারাবে ঈমান।।

রাজদ্রোহী না হইও বেয়াদবী না করিও।
করিমে কয় সাবধান হওরে মুরিদান।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ

  • Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
রাধারমণ দত্ত

সজনী পিরিত কি ধন চিনিলায় না

  • Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
হাসন রাজা

কারে বন্ধে করিব পার মোল্লার ঝি, বন্ধে করিব পার

  • Sub Title: তুর বাপে করে নমাজ রোজা আমি গোনাগার
রাধারমণ দত্ত

সখী আমার কি জ্বালা গো হইল

  • Sub Title: কৃষ্ণ প্রেমে অঙ্গ দহিল ধু
মাইজভাণ্ডারী গান

একবার আয়া যুত্রে মৌজ মেঁ

  • Sub Title: কেয়ছা কেয়ছা লুলুও মেরজাঁ আভি দেখলায়ে রূপ
রাধারমণ দত্ত

ও আমি সদায় থাকি রিপুর মাঝে

  • Sub Title: মন ভালো নায় বলুম করে
শাহ আব্দুল করিম

প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে

  • Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
কবিয়াল রমেশ শীল

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে

  • Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
রাধারমণ দত্ত

সখী হেরো রাধার বন্ধুয়ায় অগুরু চন্দন মাখা

  • Sub Title: ভালে তিলক কানে কুস্তল চূড়া তার মাথায়
কবিয়াল রমেশ শীল

মুরশিদও নিদানের বন্ধু রে

  • Sub Title: এই দাসে রে কবুল করলানি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন