“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
  • Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো

প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
আসি বলে চলে গেল আর তো ফিরে না আসিল গো
প্রাণসখি গো, কার কুঞ্জে সে রহিল ভুলিয়া গো।।

সখি গো, মোহন বাঁশি হাতে লইয়া নিজ নাম ধরিয়া
বাজাইত কদম তলায় বইয়া গো
শুনে বন্ধের বাঁশির গান সঁপে দিলাম মনপ্রাণ গো
প্রাণসখি গো, কুল ছাড়িলাম কুল পাইবার লাগিয়া গো।।

সখি গো একে আমি কুলবালা শাশুড়ি ননদির জ্বালা
অঙ্গ কালা ভাবিয়া চিন্তিয়া গো
আজ আসবে কাল আসবে কইয়া মনরে রাখি বুঝাইয়া গো
প্রাণসখি গো, দিন যায় না রাত পোহায় না কাঁদিয়া গো।।

সখি গো, বুঝি আমার কর্মদোষে আপন বন্ধে ভিন্ন বাসে
আশার আশে আছি পথ চাইয়া গো
পাগল আবদুল করিম বলে প্রাণ থাকিতে না আসিলে গো
প্রাণসখি গো, আসবে কি আর যাই যদি মরিয়া গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

লাল পাহাড়ির দেশে যা

  • Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে
শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি

শুন সখি বাজত বাঁশি

  • Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ

দে দে পাল তুলে দে

  • Sub Title: মাঝি হেলা করিস না
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে

যোগী হে, কে তুমি হৃদি-আসনে

  • Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন