সখী হেরো রাধার বন্ধুয়ায় অগুরু চন্দন মাখা সোনার নূপুর পায়।। ধু।।
ভালে তিলক কানে কুস্তল চূড়া তার মাথায়
ত্ৰিভঙ্গ হইয়া শ্যাম মুরলী বাজায়৷শুনিয়া বাঁশির গীত মনপ্ৰাণ উল্লসিত রাধার মন দিবা নিশি
কদমতলে ধায়৷
যমুনা কিনারে ভালা সিনানেতে রাধা গেলা জলে ছিটা দিলা শ্যামে
শ্ৰীরাধিকার গায়৷
গাছের উপরে লতারে লতার উপরে ফুল
শ্যামের পীরিতে রাধার গেল জাতিকুল৷
ভাইবে রাধারমণ বলে কি করিব জাতকুলে
জাতকুল গিয়া যদি শ্যামের রাঙ্গা চরণ পায়।।
সখী হেরো রাধার বন্ধুয়ায় অগুরু চন্দন মাখা
- Sub Title: ভালে তিলক কানে কুস্তল চূড়া তার মাথায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
ফাঁক তালে দুনিয়াদারী হল দমের ঘরে বেদম ফাঁকি
- Sub Title: যখনি মন ভবে আইলি
মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে
- Sub Title: দেয় করতালি ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে ধু
আপন মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
- Sub Title: দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
- Sub Title: কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
বুক চিরে দুক্ষ কারে বা দেখাব কোথায় যাবো
- Sub Title: বুক চিরে দুক্ষ কারে বা দেখাব ধু
ডুবল জগৎ কাম নদীতে
- Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
- Sub Title: মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এসো
- Sub Title: এ ভবসংসারে ঘিরেছে আঁধারে কেন রে ব’সে হেথা ম্লানমুখ
প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- Sub Title: দিনে দিনে সোনার অঙ্গ হইয়াছে মলিন
বাংলা
English 
Comments