“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন

আমি সরাবি চলেছি পন্থে, সরে দাঁড়াওরে যত ছুফীগণ ।
লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন ॥

তোদেরি তছবি তোদের মসল্লা, তোদের এবাদত তোদের ইল্লাল্লা।
তোদেরি জন্য হবে মোবারক, আমি নিয়েছি শরাব যতন ॥

আমি চলেছি শরাব খানা, যারি নেশাতে জগৎ দিওয়ানা ।
রুমি জিলানী মঈন চিস্তি, জোনায়েদ শিবলী হইল মগন ॥

তোমরা সুখে বেহেস্তে যাবে হুর গেলমা কত কি পাবে ।
আমি বেচারা প্রেমেরি মরা, ঘুরে বেড়াব গহন কানন ॥

আমি বেচারা প্রেমেরি মরা, প্রেম সরাবে হই আত্মহারা ।
না করি পরওয়া তোদেরি ফতওয়া, নীতি বিধানের নিয়ম পালন ॥

রসেরী কথা রসিকে জানে, নপুংসকে তা কভু কি মানে ৷
এই কারণে মহাত্মা মনছুরেরে করিল তারা শূলীতে নিধন ॥

জনাব ছরমদ রসিক ছিল, রসেরি চলা তিনি চলিল ।
কানারা তাতে ফতওয়া দিল, বেবুঝারা তাই মারিল গর্দ্দান ॥

ছেড়ে করিম, এ’সব ঝগড়া, গিয়ে ভাণ্ডারে পাতিয়ে আখড়া।
জপিয়ে গাউসুল আযম জপনা, ভজ মওলারি যুগল চরণ ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়

  • Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
মাইজভাণ্ডারী গান

বারে বারে মনে শুনিল না

  • Sub Title: কালা প্রেমে কত পেল তাড়না
কবিয়াল রমেশ শীল

আমার দয়াল গুরু

  • Sub Title: আমার বাষট্টি বৎসরের পাড়ি রাস্তা বহুদূর
মাইজভাণ্ডারী গান

তুই কেনে মজালি আমার মন

  • Sub Title: তুমি রইলা মধুপুরে-গো, আমি রইলাম বৃন্দাবন
রাধারমণ দত্ত

মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

  • Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
মিলিয়া সব সখীগণে
মিলিয়া সব সখীগণে

মিলিয়া সব সখীগণে

  • Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
মাইজভাণ্ডারী গান

আজব্ নামে খোদা নক্সে নবী

  • Sub Title: কে উছকে নামছে জাহের্ হোঁ দিলমে নক্সে ইল্লাল্লা
হাসন রাজা

কি হইল মম প্রেমজ্বালা, জ্বলে, জ্বলে, জ্বলে

  • Sub Title: অন্তরে বাহিরে জ্বলে কলে কলে কলে
শাহ আব্দুল করিম

প্রাণসখি রে

  • Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
মাইজভাণ্ডারী গান

রাখ মার তোমার ইচ্ছা

  • Sub Title: জীবন-মরণ সমান কথা, যদি তোমার দয়া হয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন