সোনার মানুষ বলি তারে
ভবিষ্যৎ চিন্তা করে
যে-জনে তার সংসার গড়ে।।হয় যদি ছোটো পরিবার
খাইতে শুইতে বেশ ভালো তার
তারে কয় সুখী পরিবার
দেখো বিচার করে
ছেলে মেয়ে শিক্ষা-দীক্ষায়
মানুষ করতে পারে
স্বামী-স্ত্রীতে মিল মহব্বত
থাকে সারা জনমভরে।।অধিক সন্তানাদি যার
হয় যদি বড় পরিবার
গরিব হলে উপায় নাই আর
অসুবিধায় পড়ে
আগে জন্ম দিয়ে পাছে
হা-হুতাশে মরে
শিক্ষা-দীক্ষা দূরের কথা
পেটের চিন্তায় পাগল করে।।হয় যদি মেয়ে বেশি
তার গলে লাগে ফাঁসি
বিবাহে দর কষাকষি
সময়ে সব করে
মটর সাইকেল টেলিভিশন
দাবি তুলে ধরে
দিতে হয় নগদ টাকা
নইলে পাত্র মিলে না রে।।মেয়ে বিয়ে দেওয়ার বেলায়
গরিব বড় ব্যথা পায়
তখন মেয়ের পিতা-মাতায়
দীর্ঘ নিশ্বাস ছাড়ে
যৌতুকের মাল দেওয়ার জন্য
জমি বিক্রি করে
করিম বলে ঋণ করিলে
যমে কি আর বাড়ি ছাড়ে।।
সোনার মানুষ বলি তারে
- Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
- Sub Title: একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
- Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
মানুষ অবিশ্বাসে পায় না রে সে
- Sub Title: মানুষনিধি
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
- Sub Title: যাতে বাঁধা ব্রজের শ্রীহরি
খেয়েছি বেজাতে কচু না বুঝে
- Sub Title: এখন তেঁতুল কোথা পাই খুঁজে
আজি বসন্ত জাগ্রত দ্বারে
- Sub Title: তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে
- Sub Title: শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা
আয় দেখে যা নতুন ভাব এনে গোরা
- Sub Title: মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা
গুরু বল নৌকা খোল
- Sub Title: সাধের জোয়ার যায়
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
- Sub Title: রে সুবল সখা-
মন আমার কুসর মাড়ায় জাট হলরে
- Sub Title: চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে
সে ভাব উদয় না হলে
- Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
বাংলা
English 
Comments