“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাণসখি রে
প্রাণসখি রে
  • Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না

প্রাণসখি রে,
আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
তারে একবার এনে দেখাও না।।

প্রেম করা নয় প্রাণে গো মরা
জাতি-সাপের লেজে ধরা
সখি আমি আগে জানি না
কালের বিষে যে মন্ত্র মানে না।।

প্রেম করিয়া হইলাম গো দোষী
জাতি কুলমান গেল ভাসি
ঘরে বাইরে সকলের জানা
আমার মতো মরতে যাইও না।।

তবু যদি প্রেম করতে চাও
জীবিত প্রাণে মরিয়া যাও
এ জীবনের আশা রেখ না
শুধু মুখের কথায় পিরিতি হয় না।।

আবদুল করিম কয় গো সখি
এইভাবে কতদিন থাকি
প্রাণপাখি আমার হইল না
আমার পাগল প্রাণে ধৈর্য মানে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আরে ও কৃষক মজুর ভাই
আরে ও কৃষক মজুর ভাই

আরে ও কৃষক মজুর ভাই

  • Sub Title: একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
শ্যামকালিয়া সুনাবন্ধু রে
শ্যামকালিয়া সুনাবন্ধু রে

শ্যামকালিয়া সুনাবন্ধু রে

  • Sub Title: তুমি আমার আমি তোমার জানে সর্বজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন