“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
  • Sub Title: তোমার আমার যত কথা-সবই বৃথা হল ধু

এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল
তোমার আমার যত কথা-সবই বৃথা হল।। ধু।।
তুমি রাজা রাজ্য তোমার তুমি অধিকারী

তুমি ধনী তুমি মানী আমি হই ভিখারী৷
আগম নিগম শাস্ত্ৰ বেদে লীলা খেলা-
মোরে দিয়া সাজাইলায় পঞ্চভূতের মেলা৷
তোমার ইচ্ছা প্ৰতিবাদী কেবা বলো হইলো
তোমার লাগি দীনহীনের কলঙ্ক রহিলো৷
ভাবিয়া চিন্তিয়া আমার অঙ্গ হইল কালো
এ ভব সংসার হইতে মরণ ছিলো ভালো৷
ভাবিয়া শ্ৰীরাধারমণ সদায় আকুলিত মন
শেষ কালের উপায় কি সই বলো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বেসুর বীণায় ব্যথার সুরে
বেসুর বীণায় ব্যথার সুরে

বেসুর বীণায় ব্যথার সুরে

  • Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্‌ব গো
 সকলই কপালে করে
সকলই কপালে করে

সকলই কপালে করে

  • Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
ভুলো না মন কারো ভোলে
ভুলো না মন কারো ভোলে

ভুলো না মন কারো ভোলে

  • Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন