“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’

নামাজী, শুদ্ধ নামাজ পড়!
যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’।।

‘আকিমুচ্ছালাতের’ মর্ম,
বুঝিয়ে কর খোদার কর্ম,
নইলে পরে আছে ভারী ‘ওয়াইল দোজখের’ ডর।।

হুজুরি দেল নাই যার,
হয় না নামাজ তার,
ফর্মালেন হযরত নবী দ্বীন-পয়গম্বর।।

প্রকৃত নামাজী যারা,
আপন ভাবে মগ্ন তারা,
নিজের নামাজ হচ্ছে কিনা ভয়েতে কাতর।।

আপন ভাবে আপে মরে,
কেবা পড়ে, কে না-পড়ে,
সেই কথা ভাবিতে তার কোথা অবসর।।

কেহ তো নামাজ পড়ে,
সেই নামাজের গর্বে মরে,
পররে করয়ে হিংসা তাদের জন্য ডর।।

শুনরে নামাজী বড়,
সত্য গুরু তালাশ কর,
পরের চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা কর।।

ষড়রিপু বিনাশিতে,
হুজুরী দেল বানাইতে,
করিম, শ্রীগুরু মাইজভাণ্ডারীর চরণ ধর।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

কৃপাসিন্ধু দীনবন্ধু

  • Sub Title: নামটি তোমার সংসারে
রাধারমণ দত্ত

ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

  • Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া
রাধারমণ দত্ত

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
হাসন রাজা

আমার বন্ধের রূপ আচানক সুন্দর

  • Sub Title: এমন রূপ দেখি নাই শহরে বন্দর
শাহ আব্দুল করিম

প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার

  • Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
রাধারমণ দত্ত

মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না

  • Sub Title: দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না ধু
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ বলরে ভাই

  • Sub Title: ভব রোগের মহৌষধি আনিয়াছেন গৌর নিতাই (চি)
কবিয়াল রমেশ শীল

পরাণ বন্ধু বিনেরে পরাণ

  • Sub Title: ডাকতে ডাকতে সুর বেজে যায় সে ফিরে না চায় রে
মাইজভাণ্ডারী গান

আমার প্রাণ হরে যায়

  • Sub Title: মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন