“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে

মুছায়ে দিও নয়ন বারি

যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
মুছায়ে দিও নয়ন বারি।


জন্ম জন্মান্তরে রেখে দিও দূরে
তুমি কিন্তু মোরে দিওনাকো ছাড়ি।

আমি মহাপাপী, করিবইতো পাপ,
তুমি যতকিছু করে যেও মাফ।
তুমি যে দয়াল,
আমি যে কাঙ্গাল,
হাল ধরে তুমি জমিও পাড়ি।

মনের কোন দুঃখ নেইকো আমার,
তুমি যা করাবে তাই সুবিচার।
তব হাসি মুখ,
তাই মম সুখ,
হাত ধরে তুমি জমিও পাড়ি।

কাঁদিয়া কাঁদিয়া, ফিরিব সন্ধানে,
জানি তুমি আছো হৃদয় গোপনে।
দাও না যে ধরা,
ওগো চিত্তচোরা,
একি তোমার লীলা রূপমাধুরী।

ছলিতে তুমি বড় ভালবাসো,
ভক্তকে কাঁদিয়ে তুমি নিজে হাসো।
অপূর্ব লীলা,
কহে ভবা পাগলা,
বেদনার মাঝে খেলো লুকোচুরি।

কথাঃ- ভবা পাগলা
কণ্ঠেঃ- উমা রানি দাস

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কান্দ কে গো নদীরও কূলে
কান্দ কে গো নদীরও কূলে

কান্দ কে গো নদীরও কূলে

  • Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
আমায় রাখিও চরণ তলে
আমায় রাখিও চরণ তলে

আমায় রাখিও চরণ তলে

  • Sub Title: দয়াল মুর্শিদও আমায় রাখিও চরণ তলে
কি শুনি মধুর ধ্বনি গো সখী
কি শুনি মধুর ধ্বনি গো সখী

কি শুনি মধুর ধ্বনি গো সখী

  • Sub Title: কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে

  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে
মনদুখে মইলাম গো সখী
মনদুখে মইলাম গো সখী

মনদুখে মইলাম গো সখী

  • Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
আমরা পানের নেশার পাগল
আমরা পানের নেশার পাগল

আমরা পানের নেশার পাগল

  • Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন