তওবা করো বারেবার
পড়ো দুরুদ আস্তাগফার
নামাজ রোজা খোদা ভেজা
আদায় করো না।।কিবলা রোখে খাড়া হইয়া
ক্বলবে ধ্যান রাখিয়া
মুর্শিদের বরজক মিশাইয়া
নামাজ পড়ো না
কলবে যে সোবাহান
কোরানে আছে প্রমাণ
তাতমাইন্না ক্বলব পড়ো
বলে রাব্বানা।।
মান আরাফা নাফছাহু
ফাক্কাদ আরাফা রাব্বাহু
নিজকে নিজে না চিনিলে
নামাজ হবে না
ফাওয়াইলুলিল্ল মুছাল্লিনা
কাইলি সুস্থি নামাজ হয় না
ইন্নাহ্ সালাহ্ তানহা
ভেবে দেখো না।।ধ্যান করো সজিদা
সামনে রাখিয়া খোদা
মনপ্রাণ করিল ফেদা
পাবে ঠিকানা
ক্বাদ আফ্লাহা মান জাক্কা
কোরানেতে আছে পাকা
আর যত সব কানার ধোকা
তাই যে জানে না।।মুর্শিদের উছিলা করি
লুকাইয়াছেন আপে বারি
দুর্বিন শাহ কয় মন বেপারি
তাল্লাশ করো না
ইয়াদুল্লাহ ফাওক্কা আইদিহিম
বিচার করো ও ভাই মুমিন
নাহনু আকরাবু শুনে
তালাশ করো না।।
তওবা করো বারেবার
- Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 116
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ পাব কারে
- Sub Title: মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে
প্রাণে আর সহেনা
- Sub Title: হইয়াছি তাপের তাপিনী
হরি বল রে অজ্ঞান মন
- Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার
- Sub Title: ভাণ্ডারীর বরজকে তরী ধীরে ধীরে বাইও
কেনরে পাগলা মন
- Sub Title: যারি সন মন বাঁন্ধা, সে তোমারি দিলে বাসে
প্রেম নদীর দুই ধারা
- Sub Title: এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা
বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
- Sub Title: শুনিয়া বাঁশির ধ্বনি আমার গৃহে থাকা হইল দায়
জ্ঞান হইল নুরের আলো অজ্ঞানতা অন্ধকার
- Sub Title: জ্ঞান আলোকে আঁধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার
প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে
- Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে
ও প্রাণবন্ধু রে! বৃথা জন্ম গেল আমার
- Sub Title: আসিয়া ভূতলে নাম না লইলাম তোমার
বাংলা
English 