আমার নৌকায় তুমি মাঝি
দিলে যখন পরিচয়
তুমি ভালো আমি দোষী
এ যন্ত্রণা কত সয়।।নামেমাত্র নৌকা আমার
ভাঙা-গড়া সবই তোমার
পাপ-পুণ্য হিতাহিত বিচার
সকলেই তোমার ইচ্ছাময়।।আপন হাতে বৈঠা লইয়া
বসেছ কাণ্ডারি হইয়া
ইচ্ছামত নেও চালাইয়া
যে দিকে তব মনে লয়।।ভব নদীর অকূল পাথারে
নৌকা যদি ডুবে মরে
দোষ পড়ে মাঝিরার ঘাড়ে
নৌকা কি আর দোষী হয়।।আমি কীসে হইলাম দোষী
আমার গলায় কেন ফাঁসি
ছল করে নিরলে বসি
করিতেছি ভাব উদয়।।আমি যেমন তুমিও তেমন
মাটি দোষে বৃক্ষের মরণ
এক মামলায় আসামি দুইজন
আমি একা দোষী নয়।।দুর্বিন শাহ কয় শেষ বিচারে
জিজ্ঞাসা করলে আমারে
তোমার জওয়াব তুমি দিবে
আমার কী আছে ভয়।।
আমার নৌকায় তুমি মাঝি
- Sub Title: দিলে যখন পরিচয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
- Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
যদি যাবে সাধন পথে
- Sub Title: ও যদি সাধন পথে
চিরদিন জল ছেঁচে মোর
- Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়
প্ৰাণসখীরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে
- Sub Title: বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে
ও ভাণ্ডে আছে কত মধু ভরা
- Sub Title: ভরা
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
- Sub Title: শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো
বাংলা
English 
Comments