“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: বিনে পূর্ণশশী বদনা

বিরহামা বসে, হায় মরি কিসে।
বিনে পূর্ণশশী বদনা।।
হৃদ কুঞ্জ দীপ্তি, মোহন মুরতি।

আছিল এতেক জানি না।।

বিচ্ছেদ তপনে, প্রাণ সখা বিনে।
পাই কেন এত তাড়না।
সুখাশ্রয় ছলে, সখা কদম তলে।
আছিল এতেক জানি না।।

প্রেম কাঁটা বনে, পেনু অকারণে।
ঘুরিয়ে এতেক যাতনা।
রাঙ্গা পদ চূর্ণ, নয়ন আঞ্জন।
আছিল এতেক জানি না।।

নয়নেরি বাণে, হানিছ পরাণে।
পুনঃ ধৈর্য ধরা যায় না।
ধনু আর শর, নয়ন মাঝার।
আছিল এতেক জানি না।।

বন বৃন্দাবনে, খোঁজি প্রাণপণে।
কোথায় সে ধন পাই না।
হৃদয় বাসরে, লুকিয়ে নিবিড়ে।
আছিল এতেক জানি না।।

বুঝে ছিলেম আমি, সেই প্রাণস্বামী।
আছয়ে তাঁহার ঠিকানা।
নিকাষ্য বিহীন, শূন্য নিকেতন।
আছিল এতেক জানি না।।

মকবুল বলয়, তিনি সর্বময়।
সর্বদ্রব্য তাঁর নিশানা।
বাবাজি মাওলানা উজ্জ্বল আয়না।
আছিল এতেক জানি না।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

ও প্রাণবন্ধু রে! বৃথা জন্ম গেল আমার

  • Sub Title: আসিয়া ভূতলে নাম না লইলাম তোমার
রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়
রাধারমণ দত্ত

প্ৰাণসখীগো কাল জল আনিতে কেন গেছিলাম

  • Sub Title: আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম
রাধারমণ দত্ত

সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে

  • Sub Title: বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
কবিয়াল রমেশ শীল

কেন দেখা না দাও আমারে

  • Sub Title: কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে
হাসন রাজা

আমি হই আমার বন্ধুরে

  • Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে
দুর্বিন শাহ

প্রেম করে হারাইলাম কুলমান

  • Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়
হাসন রাজা

আমি চাইরে কেবল বন্ধের দর্শন

  • Sub Title: কিসের মরণ কিসের বাঁচন
রাধারমণ দত্ত

আমার মন চোরা তুই হরি

  • Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
কবিয়াল রমেশ শীল

বাজিছে রণ ভেরী

  • Sub Title: আর কেন ঘুমে অচেতন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন