“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী

আমি ঐ রূপসী, আমি ঐ রূপসী।
আমা হেরিবারে বিধি, নয়ন তৃষী।।

মম রূপ অদর্শনে, না মজিল কার সনে।
আমা পেয়ে হৈ মনে অতি বিলাসী।।

আমার দর্শন আশে, ত্রিভুবনে সে প্রকাশে।
আমা হেন কে এদেশে রূপে রূপসী।।

না মজিত মম প্রেমে, না ধরিত কার কর্মে।
রস খেলিবারে প্রেমে, দু’জনে মিশি।।

পরকালে ইহজগতে, যত গুপ্তে ব্যক্তে।
ভবে আগমিত হৈত, মম উদাসী।।

প্রেম অলি মাওলানাজী, মকবুলের প্রেমে মজি।
হৃদ কুঞ্জবনে গুঞ্জি, বাজায়ে বাঁশি।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

কেবা হরি নিলরে

  • Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন
মাইজভাণ্ডারী গান

ঢাকার বাঁকা রসিক বাঁকা

  • Sub Title: সর্বময় রূপ রেখা, ঝকে ঝকে ঝক ঝকা
কবিয়াল রমেশ শীল

সখি আমার প্রাণ হল উথলা

  • Sub Title: কে জানে পিরিতি এত জ্বালা
মাইজভাণ্ডারী গান

বারে বারে মনে শুনিল না

  • Sub Title: কালা প্রেমে কত পেল তাড়না
রাধারমণ দত্ত

শ্যামনটাবর বংশী কে যাবে নেইহারিতে

  • Sub Title: চল সখী কে যাবে যমুনায় জল আনিতে চি
রাধারমণ দত্ত

রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে

  • Sub Title: কুক্ষণে জল ভরতে গেলাম বিজলি চটকের মতো নয়নে হেরলাম
রাধারমণ দত্ত

মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি

  • Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
মাইজভাণ্ডারী গান

প্রেম সাগর ঘাটে বসি

  • Sub Title: তরঙ্গ সাগর, নানা রঙ্গ লহর, প্রকাশে সুসৃষ্টি খেলারে
রাধারমণ দত্ত

ভব সিন্ধু পার হবে যদি মন আয়

  • Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
রাধারমণ দত্ত

সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়

  • Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন