“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম করে হারাইলাম কুলমান
প্রেম করে হারাইলাম কুলমান
  • Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়

প্রেম করে হারাইলাম কুলমান
প্রেম করিলে কাঁদিতে হয়
এই হইল প্রেমের বিধান।।

প্রেম না করে ছিলাম ভালা
প্রেম করে ঘটাইলে জ্বালা গো
সোনার অঙ্গ হলো কালা
গোকুলেতে অপমান।।

না জাইনে করে পিরিতি
ঘটাইলো কেন দুর্গতি গো
নিষ্ঠুর প্রেমের কঠিন রীতি
নিদয়া শক্ত পাষাণ।।

যৌবনের কলি ফুটিলে
ভ্রমর আসে গন্ধ পাইলে গো
যৌবন কলি শুকাইলে
ভ্রমরায় ছাড়ে বাগান।।

নিষ্ঠুর প্রেমে হয় দুর্দশা
বলে পাগল এ দুর্বিন শাহ
গো কারে নিয়া খেলব পাশা
যৌবন হলো অবসান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে রূপে সাঁই আছে মানুষে
যে রূপে সাঁই আছে মানুষে

যে রূপে সাঁই আছে মানুষে

  • Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

  • Sub Title: আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী
কাইন্দ না রাই পাগল হইয়া
কাইন্দ না রাই পাগল হইয়া

কাইন্দ না রাই পাগল হইয়া

  • Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন