“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: ত্রিজগৎ হই আমি আমি সিন্ধুরে

আমি হই আমার বন্ধুরে
ত্রিজগৎ হই আমি, আমি সিন্ধুরে
না হই আমি মুসলমান, না হই হিন্দুরে ॥

আমি ঘরে আমি বাইরে, আমি যে সর্ব ঠাঁই
আমি বিনে আর কিছু দেখিতে না পাই ॥

আমা হইতে সব হইয়াছে, আমি দেখি মূল
জ্ঞান চক্ষে চাইয়া দেখি, আমি হি বিলকুল ॥

আমি আছি সব আছে, আমি গেলে নাই
আমি যাইতে ভবানন্দ , ভাঙ্গিয়া যাইমু ভাই ॥

আমা হইতে পয়দা হইছে এই সংসার
আমি যাইতে ভাঙ্গিয়া যাইমু, করিয়া ছারখার ॥

আমি আগে আমি পিছে, আমি মূলাধার
আমিত্ব ছাড়িয়া বন্ধু, হইয়াছি আমার ॥

হাসন রাজা নেস্থ হইয়া, হইছে বন্ধুয়ার
বন্ধের সনে মিশিয়া বলে, সকলি আমার ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

প্রাণনাথ কই রইল গো

  • Sub Title: রজনী হইল প্রভাত
কবিয়াল রমেশ শীল

বসন্ত সমীরে মোহন সুরে

  • Sub Title: হৃদয় মন্দিরে, কে বাজায় বাঁশী
মাইজভাণ্ডারী গান

কে দিল জ্বালাইয়া বলো

  • Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন
রাধারমণ দত্ত

কদমতলে বংশীধারী

  • Sub Title: ও নাগরী জলের ছাইলে দেখবে তায়-
দুর্বিন শাহ

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়

  • Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
রাধারমণ দত্ত

মন তুমি সেই ভাবনা কর

  • Sub Title: ভাঙ্গব না তোর ঘুমের ঘোর
রাধারমণ দত্ত

আরে পুষ্প বলি রে তোমারে

  • Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
হাসন রাজা

হেরিয়ে হরি মুররীধারী, গৃহে রইতে নারি রে

  • Sub Title: ভুলি ভুলি করি মনে ভুলিতে না পারি রে
রাধারমণ দত্ত

আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া

  • Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
রাধারমণ দত্ত

সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ

  • Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
রাধারমণ দত্ত

তোরা বল গো সকলে গৌরচান পাব কই গেলে

  • Sub Title: ওগো এক দিবসে গিয়াছিলাম সুরধনীর কিনারে
মাইজভাণ্ডারী গান

চল যাই চল যাই চল যাইরে

  • Sub Title: ছেতার বেহালা বাজাই চল যাইরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন