“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুই যদি হইতে গলের মালা
তুই যদি হইতে গলের মালা
  • Sub Title: চিকন কালা

তুই যদি হইতে গলের মালা
চিকন কালা।।

আদরে গলে পরাইয়া
স্বহস্তে আয়না ধরিয়া
সাধ মিটাইয়া দেখিতাম নিরালা।।

তুই হলে প্রেমেরই সাগর
আমি যাইয়া জলের উপর
ভাসিয়া রহিতাম হইয়া শেওলা।।

প্রেমবাতাসে ঢেউ লাগিয়া
পোড়া প্রাণ যাইত জুড়াইয়া
দূর হইত প্রেমাগুনের জ্বালা।।

তুই হলে শিরেরই কেশ
চিরনে ধরিতাম বেশ
স্নান করে বান্ধিতাম দুপুরবেলা।।

বসিয়া তোমার সঙ্গে
থাকিতাম প্রেমতরঙ্গে
মনের সাথে খেলতাম প্রেমখেলা।।

তোমারে জানিয়া পানি
আমি হইয়া চাতকিনী
পন্থে চাইয়া হইয়াছি আন্ধেলা।।

আমায় লোকে মন্দ কয়
তোর প্রেমের কলঙ্ক রয়
দুর্বিন শাহ তোর প্রেমে পাগলা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 সকলই কপালে করে
সকলই কপালে করে

সকলই কপালে করে

  • Sub Title: কপালের নাম গোপালচন্দ্র
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি

  • Sub Title: কত আকুল প্রাণ আজি গাহিছে গান চাহে তোমারি পানে আনন্দে হে
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদুতী

  • Sub Title: কও গো চন্দ্ৰা সত্য করি রাধার বন্ধু রহিল কোথায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন