মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি৷
মধুর স্বরে আর বাইজ না।। ধু।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈরয মানে না।। চি।।বাঁশি রে কুল ভয় লাজ রে গেল দূরে
গৃহে যাইতে আর পারি না৷
আমার হিয়ার মাঝে জ্বলছে আগুন
নিবাইলে নিবে না।। ১।।
আমি রে অবলা সরলা রে কুলবালা
ঘরে পতি গুরু গঞ্জনা৷
বাঁশি অবলা বধিতে তুমি
বিধাতার সৃজনা।। ২।।
বাঁশি রে শ্রবণে নয়নে যে সম্মিলন
অনুক্ষণ হয় উচাটনা৷
মনে লয় তার হইতেম দাসী
রাধারমণের বাসনা।। ৩।।
মনপ্ৰাণ সকলি হরিলে শ্যামের বাঁশি
- Sub Title: মধুর স্বরে আর বাইজ না ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
মেঘের কোলে রোদ হেসেছে
- Sub Title: আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হাহা হা
না হলে মন সরলা কি ফলে মেলে
- Sub Title: কোথায় ঢুঁড়ে
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
কামিনীর গহিন সুখ সাগরে
- Sub Title: দেখরে দেখ নিশান উড়ে
তুই মোরে করিলে উদাসী
- Sub Title: তোমোয় ভালবাসি সোনা বন্ধুরে- ধুয়া
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
- Sub Title: সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
- Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী
- Sub Title: কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
থাকিতে চরণ মরণে কি ভয়
- Sub Title: মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা
কাজ ভোলাবার কে গো তোরা
- Sub Title: রঙিন সাজে কে যে পাঠায়
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
বাংলা
English 
Comments