পাষাণ মন তোর গইয়া যায় রে দিন৷
আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে৷
তুমার দেশে যাইবার মনে নাই রে।। ধু।।সত্য করি ভবে অইলাম রে মনরো গুরু ভজিবারে
মিছামায়ায় বদ্ধ হইয়া পাশরিলায় তারে।।
সমুদ্রমন্থন কইলাম মানিক পাইবার আশে
আমি ডুব দিয়া মানিক পাইলাম না আপনকর্ম দুষে।।
বটবৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে
পত্ৰ ভেদি রৌদ্র লাগে আপনকর্ম দুষে।।
ভাইবে রাধারমণ বলে রে মনেতে ভাবিয়া
পার হইমু পার হইমু বলে মোর দিন তো যায় গইয়া৷
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন
- Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে তোমারে এ বেশ ভূষণ
- Sub Title: Who had dressed you like this?
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- Sub Title: বাঁশি কোন বনে বাজায়
বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে
- Sub Title: নামি ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে
আমারেও করো মার্জনা
- Sub Title: আমারেও দেহো নাথ অমৃতের কণা
আছে আদি মক্কা এই মানব দেহে
- Sub Title: দেখ না রে মন ভেয়ে
সখা, সাধিতে সাধাতে কত সুখ
- Sub Title: তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ
শ্ৰীহরিনামের তরী পার করিবে গো
- Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
কেনো ভ্রান্ত হওরে আমার মন
- Sub Title: ত্রিবেণী নদীর করো অন্বেষণ
পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
- Sub Title: বলি যে আমার আমার
আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
- Sub Title: তোমার মধুর স্বরে রহিতে পারি না ঘরে বাঁশি রে
জয়রে জয় প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: জয় সুরধুনী ধন্য নৈদে অবতীর্ণ
মনের মানুষ চিনলাম না রে
- Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে
বাংলা
English 
Comments