“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দৃষ্টান্ত ভুবন তাহে বলে গুণীগণ

এই ভব বিনে এক আছয়ে ভুবন।
দৃষ্টান্ত ভুবন তাহে বলে গুণীগণ।।
এই ভবে যত কার্য করে যত জনে।

তাহার দৃষ্টান্ত ছবি জন্মে সেই স্থানে।।
এই ভবে হয়ে যে পারদারিক জন।
তার ছবি সেই স্থানে কুকুর মতন।।
যত জন এই ভবে হৈবে লিপ্সক।
অসিদ্ধ কি সিদ্ধ কিছু না করে পৃথক।।
শুকরের মত ছবি হবে সেই স্থানে।
মল কীট প্রায় মল ভক্ষিবে সেখানে।।
ছলরূপে দুঃখ দিবে যে কাহার মনে।
বানরের প্রায় চিত্র তার সেই স্থানে।।
যেই জনে কাড়ি নিবে এথাকার ধন।
তার চিত্র হবে সেথা বাঘের মতন।।
যেই জনে এথাকারে করিবেক দান।
ফলবন্ত বৃক্ষ ছবি হবে সেই স্থান।।
যেই জনে জ্ঞান শিক্ষা দিবে এথাকারে।
বর্ষক মেঘের প্রায় করিবে তাহারে।।
ভাল কার্যে ভাল ছবি হইবে প্রচার।
মন্দ কার্যে সদা হয়ে কুচ্ছিত আঁকার।।
যার কার্য যেন তার ছবি সেই মত।
সতে সৎ চিত্র হয়ে অসতে অসত।।
স্বর্গ কি নরক মূল বটে সেই ছবি।
গুরু পদে বুঝি লিবে জ্ঞান ধন লাভি।।
আপনার স্বর্গ কিবা নরক আপন।
নিজ হৈতে ভিন্ন নহে কার্য কদাচন।।
নিজ হৈতে নিজ কার্য নহে কিছু ভিন।
এই মর্ম বুঝে পায়ে যেই আপ্ত চিন।।
স্বর্গ কি নরক মর্ম বুঝিতে এখন।
দৃষ্টান্ত ভুবন প্রভু করিলা সৃজন।।
কিন্তু হৃদ চক্ষু বিনে এ চক্ষে কখন।
দেখিতে না পারে কভু দৃষ্টান্ত ভুবন।।
সদায় সর্বদা এই নিরাঞ্জন নীতি।
এই ভবে রাখিয়াছে সকলের প্রতি।।
এই ভব জ্ঞান বুদ্ধি না হৈলে হ্রাস।
সেই ভব কার প্রতি না হয় প্রকাশ।।
তেকারণে এথা নিদ্রা করিলা সৃজন।
স্বপ্নরূপে সেই মর্মে বুঝিতে এখন।।
এই ভব জ্ঞান বুদ্ধি নিদ্রা হৈলে হ্রাস।
হয়ে দৃষ্টান্তের ভব স্বপ্নেতে প্রকাশ।।
স্বপ্নে যাহা দেখা যায়ে নিজ কার্য ছবি।
গুণীগণে স্বপ্ন লক্ষে লয়ে জ্ঞান লাভি।।
নিদ্রা আর মৃত্যু দোহ হয়ে দুই ভ্রাতা।
নিজ দরশন হেতু পাঠাইছেন কর্তা।।
স্বপ্নে দৃষ্টান্তের ভব দেখয়ে যেমত।
মৃত্যু পরে দুঃখ সুখ প্রকাশে তেমত।।
মৃত্যু বিনে স্বর্গে কি নরকে যেতে না’রে।
তেকারণে সৃজিলেন্ত মৃত্যু এ সংসারে।।
মৃত্যু বিনে না পাইবে প্রিয়ার দর্শন।
মৃত্যু বিনে যেতে না’রে স্বর্গেতে কখন।।
দরশন বাঞ্ছা হৈলে কর মৃত্যু চেষ্টা।
মৃত্যু মাত্র এই ভবে বটে অতি মিষ্টা।।
দ্বিপ্রকার মৃত্যু আছে জগৎ মাঝার।
মন কর্ণ দিয়ে শুন তাহার বিচার।।
যেই জনে করে নাই আত্মা শত্রু ক্ষয়।
আত্মা যুদ্ধে এই ভবে পায়ে নাই জয়।।
অনিচ্ছায় মৃত্যু হবে এ ভবে তাহার।
আত্মা শত্রু লক্ষে পাবে সেথা কারাগার।।
আত্মা শত্রু রণে যেবা এথা পেল জয়।
দুই কূলে হৈল সে নিশ্চয় অক্ষয়।।
আপ্ত ইচ্ছা মরণের শুন বিবরণ।
ভাণ্ডারী চরণ স্মরি করিনু বর্ণন।।
তার আদ্যে শুন এক শ্রোতব্য কথন।
তাহার শ্রবণে মর্ম করিবে মনন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

প্ৰাণ থাকিতে দেখি বন্ধু আসে কিনা আসে

  • Sub Title: আসাপথে চাইয়া থাকি মনের অভিলাষে
দুর্বিন শাহ

কী সুখে রইয়াছি আমি গো

  • Sub Title: সখি জানে বন্ধে দেখে না
রাধারমণ দত্ত

কলির জীবের ভাবনা কিরে মন

  • Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
দুর্বিন শাহ

দেহরাজ্য নষ্ট হইল

  • Sub Title: কুশাসন আর অত্যাচারে
মাইজভাণ্ডারী গান

মাওলানার মহাগুণ কি করিব

  • Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
দুর্বিন শাহ

কাল প্রেমে হলো না সুরিত

  • Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
মাইজভাণ্ডারী গান

করিহুল কল বম আজ হিজরা

  • Sub Title: নহিলুল জিছমম আজ হেমা, আগেসনী আন্তা মওলানা
রাধারমণ দত্ত

জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে

  • Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
রাধারমণ দত্ত

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
মাইজভাণ্ডারী গান

বাজাও বাজাও বাজাওরে

  • Sub Title: গাউসে ধনের জয় ঢোল বাজাওরে
শাহ আব্দুল করিম

প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে

  • Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন