“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয়
আজব শানে খেলে আমার বাবা মাওলানায় ।
ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা দেখবি যদি আয় ॥

যে দেখেছে বাবার খেলা
ঘুছে যায় দুনিয়ার জ্বালা
মুর্দা ক্বলব জিন্দা করে নুরের তজল্লায় ॥

এক নজরে হেরে যারে
দিলের পর্দা যায় তার ছিড়ে
ইলমে লদুন জারী করে চোখের ইশারায় ॥

ক্ষণে থাকে আসমানেতে
ক্ষণে থাকে জমিনেতে
হারদমেতে ছায়ের করে আলম আরােয়ায় ॥

মওলা যারে দয়া করে
অমূল্য ধন দিতে পারে
আউলিয়া বানাইতে পারে আমির মাওলানায় ॥

রমেশ বলে মন ভেবে
ভাব দেখি তা মনে জাগে
তেরশ বছর আগে ছিলেন মদিনায় ॥

লেখক : কবিয়াল রমেশ শীল

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন

  • Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
রাধারমণ দত্ত

শুন শুন ওরে বাঁশি অবলার কুলবিশি

  • Sub Title: শুন বাঁশি মিনতি আমার
রাধারমণ দত্ত

ও বন্ধু কঠিন-হৃদয় কালিয়া

  • Sub Title: প্ৰেম কইলাম তার মর্ম না জানিয়া
দুর্বিন শাহ

কামনদীতে ডুব দিয়া

  • Sub Title: মইর না রে পাগল মনা
দুর্বিন শাহ

বন্ধু রে আর কত কাঁদাবে

  • Sub Title: আর কত কাঁদাবে আমারে
রাধারমণ দত্ত

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

  • Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
রাধারমণ দত্ত

বাঁশি বিনয় করি তোরে

  • Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো

  • Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
মাইজভাণ্ডারী গান

খেলে ঐ রসিক নাগরী

  • Sub Title: আর্শয়ে কুরছিয়ে যার বাজে বাঁশরী
রাধারমণ দত্ত

আমার বন্ধু আনি দেও গো তোরা

  • Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
দুর্বিন শাহ

মন কান্দে রে, দিল কান্দে রে

  • Sub Title: কোথায় পাব তোমারে গো
মাইজভাণ্ডারী গান

মন বিদেশী পাখি চল

  • Sub Title: শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন