বন্ধু রে-
আর কত কাঁদাবে আমারে
জন্মভরা কাঁদাইলে
এই ছিল তোর অন্তরে।।অতি সুখে ছিলাম একা
কেন এসে দিলে দেখারে
মনপ্রাণ যৌবন আমি
দিয়াছিলাম তোমারে।।ত্রেতাতে বানাইলে সীতা
দিলে আমায় কত ব্যথারে
জ্বালাইয়া আগুনের চিতা
পরীক্ষা দিলে মোরে।।দ্বাপরে বানাইলে দুঃখী
তোমায় ছাড়া কেমনে থাকি রে
দূরে রেখে সব সখি
ভাসি দুঃখের সাগরে।।আমারে করিয়া সারা
কেন তুই গেলে মথুরা রে
আমি তোর পিরিতের মরা
তোমায় ছাড়া যাব মরে।।দুর্বিন শাহ কয় কলির বেলা
ঋণ শুধিতে হবে জ্বালা রে
রাধা নামে দিয়া মালা
কান্দবে তুই দ্বারে দ্বারে।।
বন্ধু রে আর কত কাঁদাবে
- Sub Title: আর কত কাঁদাবে আমারে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামকালিয়া আইনে দেখা
- Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
কারে বলবো আমার মনের বেদনা
- Sub Title: এমন ব্যথায় ব্যথিত মেলে না
সখী, ভাবনা কাহারে বলে
- Sub Title: তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা ভালোবাসা’-
এক ফুলের মর্ম জানতে হয়
- Sub Title: যে ফুলে অটল বিহারী বলতে লাগে ভয়
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
- Sub Title: কোন দেশে তোর থানা
বন্ধু আইও আইও
- Sub Title: আইও আমার বাড়ি বন্ধু
জান গা মানুষের করণ কিসে হয়
- Sub Title: ভুল না মন বৈদিক রাগের ভোলে
বাংলা
English 
Comments