“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
  • Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী

বল বন্ধু তুমি নি আমার রে ওহে রে হৃদয় রতন।। ধু।।
শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
অন্তিমকালে মম বাঞ্ছা করিও পূরণ।।

মনের মানুষ পাইবার আশে ডুব দিয়াছি প্রেম সায়রে৷
সুধা ভাবি গরল খাইয়াছি আমার মনের আশা পুরল না রে।।
ওহে রে হৃদয় রতন
কেবল কানু কলঙ্কিনী নাম জগতে হইল প্রচারণ।।
ঘরে বাদী কাল ননদী গঞ্জনা দেয় নিরবধি
মনের মানুষ কেমনে পাশরি৷
ও তার গঞ্জনাতে ভয় রাখি না ওহে রে হদয় রতন
তোর নামটি লইলে হয় ভয় নিবারণ।।
যোগী-ঋষি না পায় ধ্যানে সে পদ আমি পাব কোন্ সন্ধানে
কেবলমাত্র ভরসা মনে৷
পতিতপাবন নাম শুনিয়াছি রে ওহে রে হৃদয় রতন
কহে ভক্তিশূন্য রাধারমণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চল যাই আনন্দের বাজারে
চল যাই আনন্দের বাজারে

চল যাই আনন্দের বাজারে

  • Sub Title: চিত্ত মন্দ তমঃ অন্ধ নিরঙ্গম রবে না রে
আমি গুনাগারের আশা গো
আমি গুনাগারের আশা গো

আমি গুনাগারের আশা গো

  • Sub Title: মুর্শিদ জিয়ন্তে করো পূরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন