“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: কোথায় পাব তোমারে গো

মন কান্দে রে, দিল কান্দে রে
কোথায় পাব তোমারে গো
আয় মোহাম্মদ সাল্লিওয়ালা
আয় মোহাম্মদ কামলিওয়া।।

নুরে আলা নুরে নবি
তব নুরে পয়দা সবি
আল্লার আলম তামাম
দুরুদ হাজারবার ভেজি উপরে তোমার
আরও ভেজি হাজার সালাম
নাজিল তোমার পরে হলো পাক কালাম
তুমি শেষ রাসুলউল্লাহ।।

রবিউল আউয়াল চান্দে
সোমবার সুবেহ সাদেকে
আসিলেন দুনিয়ার মাঝার
আমেনার গর্ভেতে কুরেশ বংশেতে
জন্ম নিলেন ভাগ্য সবাকার
বেটা তুমি হও আবদুল্লার
দুজাহান করেছ উজালা।।

কঠিন বিচারের দিনে
কে তবে তুমি বিনে
বান্দা যত গুনাহগার
আউলিয়া আম্বিয়া সবে, নফছি নফছি ফুকারিবে
ঈসা-মুসা যত পয়গাম্বর
তব পরে শাফায়তের ভার
উম্মতি উম্মতি রবে কাঁদিবেন একেলা।।

আরশের পায়া ধরে
কাঁদবে তুমি জারে জারে
চোখে অশ্রু বহিবে তোমার

পাপীতাপী গুনাগার নালায়েক উম্মত আমার
পার করে দাও পরওয়ারদেগার
কান্দিবেন ফেরেস্তা আল্লার
মাগফেরাত করো খোদাতালা।।

এমন দয়াল নবি ভবে
না আসিবে কভি
নবি নামটি করো সবে সার
হও সব হুঁশিয়ার, আখেরাতে হবে পার
উসিল্লাতে নবি মোস্তফার
দুর্বিন শাহ কয় ভরসা তোমার
আমায় দিও সেই চরণেরই ধুলা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

এমন মধুর নামে রতি না জন্মিল রে

  • Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
কবিয়াল রমেশ শীল

শুন বন্ধুগণ নিশি যোগে

  • Sub Title: নিশিতে জাগিলে পাবে মাওলা ধনের দরশন
রাধারমণ দত্ত

ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া

  • Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
রাধারমণ দত্ত

রইলাম গুরু অকূল সায়রে প্রভু নিরঞ্জন

  • Sub Title: ছয় ভাই বাণিজ্যে গেলা আসল ভাঙ্গিয়া খাইলা
রাধারমণ দত্ত

বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি

  • Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
শাহ আব্দুল করিম

খাজা তোমার নামের ধ্বনি

  • Sub Title: জগৎ জুড়ে শুনতে পাই
রাধারমণ দত্ত

কথায় বাঁশি মন উদাসী

  • Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
রাধারমণ দত্ত

আর কিছু না মানে আমার প্রাণে গো

  • Sub Title: এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো
রাধারমণ দত্ত

কাঙালি জানিয়া পার কর

  • Sub Title: দয়ালগুরু জগতো উদ্ধারো
মাইজভাণ্ডারী গান

তু কেয়া ঢোঁডা ফেরতা হ্যায়

  • Sub Title: উয়ে জলওয়াগর্ তুঝমেঁ হ্যায় দিলকে গোসে বানে কো
রাধারমণ দত্ত

গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়

  • Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন