শুন ছুফিগণ হিংসা নিন্দা কর কি কারণ
অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ ।।হিংসায় করে নিজের ক্ষতি হিংসাতে নাই কিছু ফল,
খলিলকে করিয়ে হিংসা নমরূদ গেল রসাতল,
পরেরে মারিতে গেলে শেষকালে নিজের মরণ ।।ইউছুপ নবী মাতা পিতা ভ্রাতাগণের সজুদ পায়,
আদমকে সজিদা করে যত সকল ফেরেস্তায়,
পঞ্জজনে সজুদ করা কোরানে খোদার বচন ।।যেই সেই ভাবে জিকির করতে আলেমরান ছুরাতে কয়,
বিবি আয়েশা গান করেছে মেসকাত শরীফ পরিচয়,
হযরত আলী হতে হল গান-বাদ্য সব ত্রিভুবন ।।দিলের মালিক বটে খোদা অন্যে ত আর জানে না,
কানার হাতে আয়না দিলে কানায় আয়না দেখে না,
রমেশ বলে হিংসা নিন্দা এসব অসুরের লক্ষণ ।।
হিংসা নিন্দা কর কি কারণ
- Sub Title: অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মে নিরূপণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 39
বাউল গান এর নতুন প্রবন্ধ
ছল ক'রনা আর গুরু
- Sub Title: তোমা না পাইলে আমার জীবন অসার
দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও
- Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
ওগো শাহপরান আউলিয়া
- Sub Title: এই দেশে আসিলায়
শুন শুন বিনোদিনী আমার বচন
- Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
বন্ধু আয় আয়রে আয়
- Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
গাউসুল আজমের ভাণ্ডার
- Sub Title: মাইজভাণ্ডারে খুলিয়াছেন, গাউসিয়তের দ্বার
ও শ্যাম কালিয়া আর আমারে জ্বালাইওনা বাঁশিটি বাজাইয়া
- Sub Title: তুমি যখন বাজাও বাঁশি কদম ডালে বইয়া
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
- Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
দমে দমে জপো রে মন
- Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
- Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
- Sub Title: কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়
বাংলা
English 