“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা

আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা,
তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা

নমরুদে কুবুদ্ধি গুণে, খলিলকে ঢালে আগুনে,
রাখল তারে ফুল বাগানে নিজে রব্বানা ।।

জকরিয়া পয়গাম্বরে পলাইল কাফেরের ডরে,
করাতে তার মাথা চিড়ে, উহু করে না ।।

প্রেমিক রতন মুনছুরেরে, তুলিয়া দিল শুলের পরে;
তবু আনল হক্ আনল হক্ করে ঘোষণা ।।

সমসের তবরেজ প্রেমে ব্যস্ত, খুলিয়া দিল নিজে পোস্ত,
মাওলার প্রেমে হেস্তনেস্ত, মস্ত ঘটনা ।।

রমেশ বলে বিনয় কর প্রেমের গুরু মাইজভাণ্ডারী,
প্রাণ ছাড়িলে ছাড়তে পারি প্রেম ছাড়িব না ।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

নবি এসে ঘুচালেন আঁধার

  • Sub Title: নুরের আলো যার
রাধারমণ দত্ত

কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে

  • Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
দুর্বিন শাহ

এ বিশ্ববাসী পাপতাপনাশী

  • Sub Title: পারের তরণী নবিজি আমার
মাইজভাণ্ডারী গান

গুরু পরম ধন গুরু বিনে

  • Sub Title: গুরু পরাণের সারা, গুরু দু’নয়ন তারা
মাইজভাণ্ডারী গান

তোম্ হো মুহাম্মদ হকছে

  • Sub Title: ডুবতে কিস্তি কোঁ পারে লাগাইয়া
রাধারমণ দত্ত

জয়রে জয় প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য

  • Sub Title: জয় সুরধুনী ধন্য নৈদে অবতীর্ণ
রাধারমণ দত্ত

আমার মন হইয়াছে লাচাড়ি

  • Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
দুর্বিন শাহ

শাহান শাহ নাম চিস্তিয়া

  • Sub Title: আজমির শহরে কেরামতি জোরে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি ঐ শুনা যায়

  • Sub Title: পাগল করিলায় রে কঠিন শ্যামরায়
শাহ আব্দুল করিম

হাওয়ার পাখি ভরা আমার

  • Sub Title: মাটির পিঞ্জিরায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন