“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
  • Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে
কী করা যায় উপায় বুদ্ধি
মিলে না আর বিচারে।।

সুদখোর ঘুষখোর মজুদদারের
দালাল টাউট বাটপারে
আগুন দিয়াছে মোদের ঘরে
তারা হয়েছে বাবু
গরিবকে করেছে কাবু
বিনয়ে মানে না তবু
মরারে আরো মারে।।

দিন হতে দিন আসে কঠিন
এইভাবে আর বাঁচব কয়দিন
আবদুল করিম ভাবতেছে অন্তরে
হয়ে গেলাম নিরুপায়
দুঃখের বোঝা বাড়ছে সদায়
পড়েছি শয়তানি ধোকায়
তিন শয়তানের বাজারে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আকাশ কাঁদে বাতাস কাঁদে

  • Sub Title: কাঁদে আমার মন
বনের কোকিলা রে
বনের কোকিলা রে

বনের কোকিলা রে

  • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন