এবারের দুর্দশার কথা
কইতে মনে লাগে ব্যথা
খোরাক বিনে যথা-তথা মানুষ মারা যায়।।কেউ মরেছে অর্ধ মরা
একেবারে বুদ্ধিহারা
হইয়া পাগলের ধারা ঘুরিয়া বেড়ায়।
হায় রে হায় খোরাক বিনে
শুকায় অঙ্গ দিনে দিনে
মায়ের বুকে সন্তানে দুগ্ধ নাহি পায়।।দেশেতে মজুরি নাই
মজুরের কপালে ছাই
ভিখারির ভিক্ষা নাই সবের দরজায়।
রাড়ি বুড়ির দুঃখের চিন
গ্রামে গ্রামে চাউলের মিশিন
ধনী মানীর রঙের দিন এই বাঙলায়।।এমন আছে অনেক জনা
সপ্তায় এক দিন অন্ন পায় না
কত অখাদ্য ভক্ষণ করে পেটেরই ক্ষুধায়।
সরকারের চক্ষে যখন
ভেসে উঠল এই বিড়ম্বন
কুড়ি টাকা চাউলের মণ কন্ট্রলে বিকায়।।অনেকেরই পয়সার অভাব
এতে তাদের হলো না লাভ
তারা শুধু বসে আছে রিলিফের আশায়।
সরকারের বিবেচনা
বসাইলেন লঙ্গরখানা
ডাইলে চাউলে একবার খানা প্রতি রোজ খাবায়।।এবারের অভাবের ধারা
ঠেকছে শুধু মজুর যারা
সরকারের সাহায্য ছাড়া নাই কোনো উপায়।
জনাব মৌলানা ভাসানী
কাঙালের বন্ধু তিনি
চিন্তা করেন দিনরজনী গরিব দুঃখীর দায়।।আদর করে পরোয়ারে
সৃষ্টি করলেন মানবেরে
সেই মানব আজ অনাহারে প্রাণে মারা যায়।
কেউ নহে কার সঙ্গের সাথি
ভাইর দয়া নাই ভাইয়ের প্রতি
ঘটাইল এই দুর্গতি লোভলালসায়।।বাউল আবদুল করিম বলে
কেউ ভাসে নয়নজলে
কেউ আছে রঙমহলে ফুলেরই শয্যায়।
শূন্য করে পরার বাড়ি
জমাইয়া টাকা কড়ি
যাবার বেলা একাশ্বরি শুধু হাতে যায়।।
এবারের দুর্দশার কথা
- Sub Title: কইতে মনে লাগে ব্যথা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার ঘরের চাবি পরের হাতে
- Sub Title: কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
- Sub Title: দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি
নামামৃত রে মন পান কর সদায়
- Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
প্রেম-নহরে ভেসেছে যারা
- Sub Title: বেদবিধি শাস্ত্র অগণ্য মানে না আইন ছাড়া
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
- Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
আজি ঝরঝর মুখর বাদরদিনে
- Sub Title: জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না
বড় রসিক বিনে কেবা তারে চিনে
- Sub Title: কেবা তারে চেনে
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা
- Sub Title: ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে
শ্যামের মুরলী বাজিল একি মধুর স্বরে গো
- Sub Title: শ্যামের বাঁশি কুলবিনাশিনী রইতে না দেয় ঘরে গো
আমি ডাকি বন্ধু বন্ধু
- Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
মনের মানুষ খেলছে দ্বি-দলে
- Sub Title: যেমন সৌদামিনী মেঘের কোলে
রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়
- Sub Title: বৃন্দাবনের কানাই আর বলাই
বাংলা
English 
Comments