এ বিশ্ববাসী পাপতাপনাশী
পারের তরণী নবিজি আমার।।কীট বৃক্ষ পাখি যতেক মানব
হুর পরি ফেরেস্তারা যতেক দানব
চন্দ্র সূর্য তারা গ্রহ সিতারা
বেহেস্ত দোজখ সারা নুরেতে যাহার।।সাগর ভূতল পাহাড় জঙ্গল
মরু কি উদ্যান জল কিংবা স্থল
আকাশ পাতাল আদি শহর গ্রাম নদী
সৃজিলেন বিধি খাতিরে তিনার।।ধর্মশাস্ত্র জ্ঞান রীতিনীতি বিধান
পাপপুণ্য জ্বরা ব্যাধি মান অপমান
সুখ ভোগ বিলাস রিপু মায়াফাঁস
হতে পারে নাশ ইঙ্গিতে তাহার।।মসজিদ গির্জা মন্দির শ্মশান
দেবালয় দরগা কী বা কবরস্থান
যত খোদার কৃতী তাতে নুরের জ্যোতি
দুর্বিন শাহ স্তুতি করে বারেবার।।
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তাঁর ফুলের বটে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
- Sub Title: আমি জনম-ভর একদিন দেখলাম নারে
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে
- Sub Title: তারে চেনে না নন্দরানী কি ভোলে
ক্ষম ক্ষম অপরাধ
- Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না
- Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
দয়াল তিননাথ আও
- Sub Title: আমার আসরে চলিয়া আও
রাজরাজেন্দ্র জয় জয়তু জয় হে
- Sub Title: ব্যাপ্ত পরতাপ তব বিশ্বময় হে
আলোক-চোরা লুকিয়ে এল ওই
- Sub Title: তিমিরজয়ী বীর তোরা আজ কই
মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
- Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্ৰায় ধু
এ কি সুরে তুমি গান শুনালে ভিন্দেশি পাখি
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
নাম পাড়ালাম রসিক ভেয়ে
- Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে
বাংলা
English 
Comments